কোক স্টুডিও বাংলার গান একের পর এক চায়ের কাপে ঝড় তুলে চলেছে। গান ছাপিয়ে সেট ডিজাইন, কস্টিউম নিয়েও আলোচনার কমতি নেই। শুরু থেকেই কস্টিউমের সঙ্গে যুক্ত আছেন আনিকা জাহিন। আনিকাকে না চিনলেও তাঁর কাজ হয়তো দেখেছেন। নাটক, বিজ্ঞাপন, সিনেমা, গান আর তথ্যচিত্র মিলে ৯ বছরে তাঁর কাজের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে! সর্বশেষ সংযোজন ‘মা লো মা’। মাত্র ১২ দিনে গানটি দেখা হয়েছে দেড় কোটির বেশিবার। ১৬ মে দুপুরেও এই গানই রয়েছে ইউটিউব বাংলাদেশের ‘ট্রেন্ডিং ফর মিউজিক’-এর ১ নম্বরে। জেনে নেওয়া যাক গানটির কস্টিউম ডিজাইন আর সেটের আদ্যোপান্ত।