ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি তুলে ধরেছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’। গানটি শোনার পাশাপাশি দেখারও বটে। বহুকালের পুরোনো বিরহ এই গানের ভিডিওতে, যেখানে গায়িকা ও অভিনেত্রী সুনিধি নায়েক তাঁর কণ্ঠ ছাড়াও দ্যুতি ছড়ালেন ফ্যাশন দিয়ে। সুনিধির পোশাকটির ডিজাইনার আনিকা জাহিনের সঙ্গে কথা বলে বিস্তারিত রইল এখানে।
