বিভিন্ন দেশের পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীদের অংশগ্রহণে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের আয়োজন করে বিশ্ব আলোকচিত্র সংস্থা ও সনি। প্রতিযোগিতার পেশাদার বিভাগের ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ (স্থাপত্য ও নকশা) শাখায় চলতি বছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বাংলাদেশের তিন আলোকচিত্রীর কাজ। তার মধ্যে জয় সাহার ‘হোমস অব হাওর’ সিরিজের ছবিগুলোয় ধরা পড়েছে পানিবেষ্টিত হাওরের জীবন।
