শহরের একদম কেন্দ্রে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে হওয়ায় ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য একটি পছন্দের বেড়ানোর জায়গা হতে পারে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর
শহরের একদম কেন্দ্রে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে হওয়ায় ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য একটি পছন্দের বেড়ানোর জায়গা হতে পারে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর

ঈদের ছুটিতে মেট্রোরেলে করে ঘুরে আসতে পারেন এই বিনোদনকেন্দ্র থেকে

শহরের একদম কেন্দ্রে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে হওয়ায় ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য একটি পছন্দের বেড়ানোর জায়গা হতে পারে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর।

যা দেখবেন বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে

জাদুঘরে প্রবেশ করলেই বিশাল উন্মুক্ত সবুজ চত্বরে চোখে পড়বে সারিবদ্ধ যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, বিমানের ইঞ্জিন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বিমানের ধ্বংসাবশেষের সংগ্রহ

জাদুঘরে প্রবেশ করলেই বিশাল উন্মুক্ত সবুজ চত্বরে চোখে পড়বে সারিবদ্ধ যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, বিমানের ইঞ্জিন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বিমানের ধ্বংসাবশেষের সংগ্রহ। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে একসময়ের আকাশ দাপিয়ে উড়ে বেড়ানো বিমানগুলোর এখন মাটিতে বসে কাটানো অফুরন্ত অবসর যাপন। প্রতিটি বিমানের পাশে বাংলা ও ইংরেজিতে লেখা আছে বিমানটির ইতিহাস।

এই জাদুঘর কেবল ইতিহাস আগলে রাখেনি, রেখেছে ছোটদের জন্যও এক আনন্দের জগৎ

এই জাদুঘর কেবল ইতিহাস আগলে রাখেনি, রেখেছে ছোটদের জন্যও এক আনন্দের জগৎ। শিশুদের কথা ভেবে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে জিরাফ, শিম্পাঞ্জি, হাতি, হরিণ, সিংহসহ নানা পশুপাখি ও কার্টুন চরিত্রের রঙিন সব ভাস্কর্য। এই অংশের নাম দেওয়া হয়েছে ‘চিলড্রেন হেভেন’।

অ্যাডভেঞ্চার কিংডম—শিশুদের স্বর্গরাজ্য

জাদুঘর প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য বেশ বড় পরিসরে চালু হয়েছে অ্যাডভেঞ্চার কিংডম নামের শিশুপার্ক

জাদুঘর প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য বেশ বড় পরিসরে চালু হয়েছে অ্যাডভেঞ্চার কিংডম নামের শিশুপার্ক। বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে ৮০ টাকার টিকিটে উপভোগ করতে পারবে সুইং চেয়ার, ব্যানানা শিপ, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল, ইনফ্লেটেবল বিগ, ফ্লাইং কার, রিমোট কন্ট্রোল ট্রাম্পলিন, মিনি রোলার কোস্টার, ট্র্যাকলেস ট্রেন, ওয়াটার বাম্পার কার, বাম্পার কার এবং পেন্ডুলাম। অন্যান্য রাইডের মধ্যে ফ্যামিলি ট্রেন ৭০ টাকা এবং ছোট ইনফ্লেটেবলে লাফালাফির সুযোগ মিলবে ৫০ টাকায়। ধামাকা অফারে একসঙ্গে ৫টি রাইডের টিকিট কিনলে পাবেন আরও ১টি টিকিট ফ্রি। একইভাবে ১০টি রাইডের টিকিট কিনলে আরও ২টি টিকিট ফ্রি।

অ্যাডভেঞ্চার কিংডম জাদুঘরের যে অংশে আছে, তার ঠিক বিপরীত পাশে আছে আরেকটি মিনি শিশুপার্ক, প্রবেশমূল্য যার মাত্র ১০ টাকা

অ্যাডভেঞ্চার কিংডম জাদুঘরের যে অংশে আছে, তার ঠিক বিপরীত পাশে আছে আরেকটি মিনি শিশুপার্ক, প্রবেশমূল্য যার মাত্র ১০ টাকা। আছে পিক্কো ফানসিটি নামে আরেকটি শিশুপার্ক যেখানে ২ বছরের বেশি বয়সী শিশুদের প্রবেশমূল্য ৫০ টাকা। সঙ্গে অভিভাবক গেলে তাঁর প্রবেশমূল্য ২৫ টাকা। আছে বিশাল এক গোলাকার ডিম আকৃতির কাঠামোর ভেতরে ভিআর গেমিং জোন। এসব গেম উপভোগ করা যাবে ১০০ থেকে ৩০০ টাকার টিকিটে।

গেমস কার্নিভ্যাল

৪০ টাকার টিকিটে খেলতে পারবেন ডাবল হামার হিট, বাস্কেট বল, ওয়ানগান শুটার এবং কিডি ডিয়ার রাইডস

ভিডিও গেম এবং ইনডোর গেম লাভারদের জন্য আলাদাভাবে রয়েছে ‘গেমস কার্নিভ্যাল’। এই গেমিং জোনে ৮০ টাকার টিকিটে খেলতে পারবেন ডাবল শুটিং গেমস, সুপার বাইক, ড্রাইভিং কার আউট রান, বাম্পার কার এবং ডল ক্যাচার (ট্রাভেল বাস / টেলিফোন)। ৪০ টাকার টিকিটে খেলতে পারবেন ডাবল হামার হিট, বাস্কেট বল, ওয়ানগান শুটার এবং কিডি ডিয়ার রাইডস।

খেয়াঘাটের নৌকা

জাদুঘর প্রাঙ্গণের ডান পাশে আছে এক বৃত্তাকার লেক। সেই লেকে জনপ্রতি ৫০ টাকার টিকিটে নৌকাভ্রমণের সুযোগ পাবেন

জাদুঘর প্রাঙ্গণের ডান পাশে আছে এক বৃত্তাকার লেক। সেই লেকে জনপ্রতি ৫০ টাকার টিকিটে নৌকাভ্রমণের সুযোগ পাবেন।

লেকের চারপাশ ঘিরে বৃত্তাকারে বসেছে রেললাইন। রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চারটি বগির ট্রেনটিতে চড়তে কাটতে হবে জনপ্রতি ৭০ টাকার টিকিট

আছে ট্রেনও

লেকের চারপাশ ঘিরে বৃত্তাকারে বসেছে রেললাইন। রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চারটি বগির ট্রেনটিতে চড়তে কাটতে হবে জনপ্রতি ৭০ টাকার টিকিট।

আছে বিশাল এক গোলাকার ডিম আকৃতির কাঠামোর ভেতরে ভিআর গেমিং জোন

হারকিউলিস ক্যাফে

জাদুঘরের অন্যতম একটি আকর্ষণ হলো একটি আস্ত বিমানের ভেতরে তৈরি এই ক্যাফে। এখানে দর্শকদের জন্য বিভিন্ন সেট মেনু ও ফাস্ট ফুডের ব্যবস্থা রয়েছে। খাবারের দামও বাইরের তুলনায় অনেক কম। মেইন কোর্সের বিভিন্ন সেট মেনু মিলবে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। স্ন্যাক্স হিসেবে পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড ওনথন ও ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে ১২০ থেকে ২৭০ টাকার মধ্যে। এ ছাড়া থাই স্যুপ ও সালাদের পাশাপাশি বিভিন্ন কোল্ড কফি, মিল্কশেক এবং কোমল পানীয় পাওয়া যায়। এ ছাড়া খাবারের স্বাদ নিতে পারেন দ্য হাঙ্গার ফুড কোর্ট থেকে।

অ্যাকুয়ারিয়াম পার্ক

বিমান জাদুঘরের নতুন সংযোজন অ্যাকুয়ারিয়াম পার্ক ও বার্ড এরিয়ার নির্মাণকাজ এখনো চলমান

বিমান জাদুঘরের নতুন সংযোজন অ্যাকুয়ারিয়াম পার্ক ও বার্ড এরিয়ার নির্মাণকাজ এখনো চলমান। আপাতত এই অংশের প্রদর্শনী স্থগিত রেখেছে জাদুঘর কর্তৃপক্ষ।

প্রবেশমূল্য ও টিকিট

জাদুঘরে প্রবেশ করতে সাধারণ দর্শনার্থীদের টিকিটমূল্য জনপ্রতি মাত্র ৫০ টাকা

জাদুঘরে প্রবেশ করতে সাধারণ দর্শনার্থীদের টিকিটমূল্য জনপ্রতি মাত্র ৫০ টাকা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২৫ টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য ১০০ টাকা। দুই বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারে। নির্দিষ্ট কিছু বিমান বা হেলিকপ্টারে আরোহণের জন্য আলাদাভাবে ৩০ টাকায় আলাদা টিকিট কাটতে হয়। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে অনলাইনে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের টিকিট কেটে নিন। অনলাইনে টিকিট কাটুন এই ঠিকানায়: museum.baf.mil.bd

খোলার সময়সূচি

ঈদ উপলক্ষে আজ থেকে তিন দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। তবে অন্যান্য সময় জাদুঘর সপ্তাহে ছয় দিন খোলা থাকে, রোববার সাপ্তাহিক বন্ধ। সাধারণ দিনে সোম থেকে বৃহস্পতিবার বিমানবাহিনী জাদুঘর বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্র–শনিবার ও সরকারি ছুটির দিনে খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা ।

যেভাবে যাবেন

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে যেতে সবচেয়ে সহজ উপায় হলো মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে নেমে হাঁটাপথে পৌঁছে যাওয়া। স্টেশন থেকে বের হলেই আইডিবি ভবনের উল্টো পাশেই চোখে পড়বে জাদুঘরটি। এ ছাড়া বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করেও আসা যায়। জাদুঘরের নিজস্ব পার্কিং সুবিধা রয়েছে, যেখানে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ১০০ টাকা এবং বাসের জন্য ২০০ টাকা পার্কিং চার্জ নির্ধারিত।