
চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা ‘রিপু রজনী’র মুগ্ধতায় বুঁদ হয়ে আছে সারা দেশ। সেই সঙ্গে আছে ‘রক্তাঞ্জলি’ পূজা আয়োজন। আরও আছে আকবর শাহ রোডের ছোট কালীবাড়ির ‘রাজ গোর্খা’, বড় কালীমন্দিরের ‘অবিনশ্বর’ ও কোতোয়ালির ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের ‘সাঁকো’। চোখ ফেরানো যায় না পাথরঘাটার মনোহরখালী নব প্রতীক সংঘের প্রতিমা থেকেও। শুধু প্রতিমাই নয়, বিচিত্র ধরনের আলোকসজ্জা, পৌরাণিক নৃত্য-গীত ও আখ্যান উপস্থাপনের মধ্য দিয়ে এ বছর চট্টগ্রাম দুর্গোৎসবের নগরী। নগরীর আনাচকানাচে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পূজা আয়োজন থেকে ঘুরে এলেন অনন্যা গোস্বামী। ছবিতে দেখে নিন এবারের চট্টগ্রাম মহানগরীর পূজার আয়োজনগুলো।