
বর্ষা উপভোগ করার জন্য দক্ষিণের পাহাড়ি এলাকাতেও আলাদা ব্যবস্থা আছে। কাপ্তাই লেক। টাঙ্গুয়ার মতোই কাপ্তাই লেকেও এখন দেখা যায় আধুনিক ও বিলাসবহুল কিছু হাউসবোট।
এখন চলছে হুটহাট বৃষ্টির মৌসুম। শহুরে জীবনে অনাহূত বৃষ্টি অনেকের কাছেই অবাঞ্ছনীয়। যানজট, পথেঘাটে কাদা এবং বিশৃঙ্খলার কারণেই বৃষ্টির প্রতি এই বিরূপতা! কিন্তু এই মৌসুমেই যদি কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো যায়, তবে বৃষ্টির প্রতি দৃষ্টিভঙ্গিটাই হবে সম্পূর্ণ বিপরীত। টাঙ্গুয়ার হাওরের নৌকায় চড়ে কিংবা কাপ্তাই হ্রদের মাঝে বসে বৃষ্টি উপভোগের আনন্দটাই আলাদা। তাই এই বর্ষায় ঘুরে আসতে পারেন শহর থেকে দূরে কোথাও। কিন্তু কোথায় যাবেন আর কীভাবেই–বা যাবেন? চলুন জানা যাক।
বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই মাথায় আসে সুনামগঞ্জের নাম। টাঙ্গুয়ার হাওরে শান্ত প্রকৃতির মাঝে অনায়াসেই কাটানো যায় সুন্দর কিছু সময়। তা ছাড়া টাঙ্গুয়ার হাওরে এখন আছে আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত উন্নত মানের কিছু বজরা ও হাউসবোট। কাঠের নৌকায় বসে উপভোগ করতে পারবেন হাওরের বর্ষার সৌন্দর্য। শুধু যে হাওরে নৌকায় ঘুরবেন, তা-ই নয়, এই হাউসবোট ট্যুরেই আছে ওয়াচ টাওয়ার, টেকের ঘাট, বারিক্কা টিলা, শিমুলবাগান ইত্যাদি জায়গা ঘুরে দেখার ব্যবস্থা। তাই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কিছু জায়গাও ঘুরে ফেলতে পারবেন। সঙ্গে থাকছে আঞ্চলিক খাবার এবং জীবনযাপনের আমেজ। তবে টাঙ্গুয়ার এত সব হাউসবোটের মাঝে সেরা নৌকাটি বাছাই করা বেশ বিভ্রান্তিকর। এ জন্য নিতে পারেন ‘গোযায়ান’-এর সহায়তা।
গোযায়ান ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের হাউসবোট তুলনা করে দেখা সম্ভব। ট্যুরের জনপ্রতি খরচ, প্রতিদিনের খাবারের মেনু, ভ্রমণসূচি ইত্যাদি সবই সেখানে দেওয়া আছে। পছন্দ হলে অনলাইনেই বুক করে ফেলা যায়। আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অভিজ্ঞতাটা একেবারেই নিরবচ্ছিন্ন হয়ে যেতে পারে গোযায়ান ব্যবহার করার মাধ্যমে।
সিলেট বলতে শুধু টাঙ্গুয়ার হাওরই নয়; আরও আছে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ইত্যাদি জায়গা। বর্ষাকালে দেশের আনাচকানাচের সব ঝরনা তাদের সম্পূর্ণ রূপ ধারণ করে। তাই হাম হাম, পান্থুমাই অথবা মাধবকুণ্ড দেখার শখ থাকলে এই মৌসুমেই ঘুরে আসা দরকার সিলেট। তা ছাড়া রাতারগুল নামের বিখ্যাত মিঠাপানির জলাভূমি শুধু বৃষ্টির সময়েই নৌকায় ঘোরা যায়। তাই এই বর্ষায় ছুটির পরিকল্পনায় রাখতে পারেন রহস্যময় রাতারগুলের ডালপালা ছড়ানো করচগাছের মাঝে নৌকায় ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর বিষয়টাও।
বর্ষা উপভোগ করার জন্য দক্ষিণের পাহাড়ি এলাকাতেও আলাদা ব্যবস্থা আছে। কাপ্তাই লেক। টাঙ্গুয়ার মতোই কাপ্তাই লেকেও এখন দেখা যায় আধুনিক ও বিলাসবহুল কিছু হাউসবোট। খাঁটি পাহাড়ি কায়দায় রান্না আঞ্চলিক খাবার এবং জীবনযাপনের আমেজ পেতে পারবেন এই হাউসবোটগুলোয়। এই অভিজ্ঞতা লাভ করতেও ব্যবহার করতে পারেন গোযায়ান। এক জায়গাতেই পাবেন কাপ্তাই লেকের সব ধরনের হাউসবোট বুক করার তথ্য। এই ট্যুরগুলোয় কাপ্তাই লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি পলওয়েল পার্ক, শুভলং ঝরনা, বার্গী লেক ইত্যাদিও ঘুরে দেখার সুযোগ আছে। নৌকাতেই পাহাড়ি জুম চালের ভাত, ব্যাম্বু চিকেন, বাঁশকোড়ল ইত্যাদি সুস্বাদু পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারবেন। তাই এই বর্ষায় আপনার ঘুরতে যাওয়ার গন্তব্য হতে পারে কাপ্তাই লেক।
সাগর বা পাহাড়, যেখানেই ঘুরতে যান, আপনার সব ধরনের ভ্রমণ বুকিংয়ের জন্য ব্যবহার করতে পারেন গোযায়ান। তাই আপনার পরবর্তী ছুটিতে ঘোরাঘুরির পরিকল্পনাটা শুরু করে দিন এখনই।