যে ১৪টি জিনিস ভুলেও পার্সে রাখবেন না

ঘর থেকে দুই পা ফেললেই যে জিনিস নারীর সঙ্গী হয়, তা হলো পার্স। অজান্তেই পার্সে আমরা এমন কিছু জিনিস রেখে দিই, যা হারিয়ে গেলে আর্থিক ক্ষতি, নিরাপত্তাঝুঁকি বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই নিজের নিরাপত্তা ও স্বস্তির কথা ভেবে কিছু জিনিস ভুলেও পার্সে রাখা উচিত নয়।

অজান্তেই পার্সে আমরা এমন কিছু জিনিস রেখে দিই, যা হারিয়ে গেলে আর্থিক ক্ষতি, নিরাপত্তাঝুঁকি বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে
ব্যাগ ও পার্সের যত্ন

১. জাতীয় পরিচয়পত্রের মূল কপি
প্রয়োজন ছাড়া মূল কপি না রাখাই ভালো। হারালে গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকে।

২. পাসপোর্ট (প্রয়োজন ছাড়া)
দৈনন্দিন ব্যবহারে পার্সে পাসপোর্ট রাখা ঝুঁকিপূর্ণ।

৩. নিতান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত নগদ টাকা
বেশি টাকা থাকলে হারানো, ছিনতাই বা যেকোনোভাবে খোওয়া যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

৪. সব ব্যাংক কার্ড একসঙ্গে
একটি পার্সে সব কার্ড রাখবেন না। একবারে সব হারিয়ে যেতে পারে। তখন বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হয়।

একটি পার্সে সব ব্যাংক কার্ড রাখবেন না

৫. গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য লেখা কাগজ
পিন নম্বর, ওটিপি, ব্যাংকের তথ্য, বাসার ঠিকানা—এসব পার্সে না থাকাই ভালো।

৬. বাড়ির অতিরিক্ত চাবি
চাবির সঙ্গে কখনোই নিজের ঠিকানা রাখবেন না। আর চোর যদি আগে থেকেই আপনার বাসার ঠিকানা জানে, তাহলে তা নিরাপত্তার ঝুঁকি আরও বাড়ায়।

৭. মেয়াদোত্তীর্ণ ওষুধ
পার্সে পড়ে থাকলে ভুল করে খাওয়ার ঝুঁকি থাকে। এমনকি শিশুরাও ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ভুল করে খেয়ে ফেলতে পারে।

পার্সে খাবার বা চকলেট রাখবেন না

৮. খাবার বা চকলেট
গলে গিয়ে পার্স নোংরা করতে পারে। তাতে আপনার ব্যাগ নষ্ট হবে। পোকামাকড়কেও আকর্ষণ করতে পারে।

৯. ধারালো বা ভঙ্গুর জিনিস
ব্লেড, সুই, ছুরি, চাকু, কাচের বোতল, ধারালো ক্লিপ—তাতে হাত কেটে যেতে পারে। বিশেষ করে বাড়িতে যদি শিশু থাকে, তাহলে তো কথাই নেই।

১০. অপ্রয়োজনীয় কাগজপত্র ও কার্ড
পার্স ভারী হয়। আর দরকারের সময় জরুরি জিনিস খুঁজে পেতে অসুবিধা হয়।

১১. পাসওয়ার্ড ছাড়া ফোন
পাসওয়ার্ড না থাকলে ফোন থেকে ব্যক্তিগত তথ্য সহজেই ফাঁস হতে পারে। সেসব হাতিয়ে নিয়ে কেউ আপনাকে ব্লাকমেলও করতে পারে।

পার্সের ফোন অবশ্যই লক রাখুন

১২. চেক বই
হারালে চেক ফ্রডের ঝুঁকি থাকে।

১৩. বিউটি বা মেকআপ প্রোডাক্ট, তেল বা তরল কিছু
ব্যাগ নষ্ট হতে পারে। যে জিনিসটি রেখেছেন, সেটিও চাপে বা আঘাতে নষ্ট হয়ে যেতে পারে।

১৪. গিফট কার্ড
নগদ অর্থের মতোই হারালে পুনরুদ্ধার কঠিন।

পার্স যত হালকা থাকবে, আপনিও থাকবেন ততটাই নিরাপদ

পার্সে রাখুন শুধু

  • প্রয়োজনীয় ১–২টি কার্ড

  • লক করা বা পাসওয়ার্ড দেওয়া ফোন

  • অল্প নগদ টাকা

  • একটি পরিচয়পত্রের কপি

  • জরুরি যোগাযোগ নম্বর

পার্স যত হালকা থাকবে, আপনিও থাকবেন ততটাই নিরাপদ। ব্যবহার করা সহজ হবে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট