কাতারে অনুষ্ঠেয় ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২-এ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপের এই সময়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত নানা জায়গায় প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ন্যূনতম ১৮ বছর বয়সী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন করতে পারেন। তবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য যাতায়াত কিংবা থাকা–খাওয়ার খরচ স্বেচ্ছাসেবককেই বহন করতে হবে। ফিফা কর্তৃপক্ষ কোনো খরচ দেবে না।
ইংরেজি ও আরবি ভাষায় কথা বলতে পারলে সেটি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে।