
বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা। জীবনে যত ঝামেলা কিংবা জটিল পরিস্থিতি আসুক না কেন, বন্ধুদের পাশে পেলে সবকিছু সামাল দেওয়া সহজ হয়ে যায়। সঙ্গে আড্ডা, হাসাহাসি, শেয়ারিং, হুটহাট উদ্যাপন তো আছেই। এসব কথা, পাগলামি আর মুহূর্ত যেখানে একসঙ্গে জমে ওঠে, সেটাই আমাদের সবচেয়ে আপন জায়গা—বন্ধুদের গ্রুপ। জীবনের ‘কমফোর্ট জোন’ও বলা যায়।
বন্ধুদের গ্রুপটাই আমাদের জীবনের সবচেয়ে ‘আনফিল্টার্ড সেফ স্পেস’। এখানে কোনো বাড়তি চিন্তা (ওভারথিঙ্কিং) নেই, ফিল্টার নেই, আনুষ্ঠানিকতা নেই। আছে শুধু নিজের মতো করে থাকার স্বাধীনতা।
হুট করে বিপদে পড়লে পুরো গ্রুপ যেমন এক কলে হাজির হয়ে যায়, তেমনি কোনো কারণ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা ফালতু আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেওয়াও এখানে একদম স্বাভাবিক বিষয়!
জীবনে এমন অনেক অদ্ভুত সমস্যা থাকে, যা দুনিয়ার আর কোথাও শেয়ার করা যায় না। কিন্তু বন্ধুদের গ্রুপে বললেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় সমাধান। আবার কিছু বিষয় গ্রুপে জানানো মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। মুহূর্তেই শুরু হয়ে যায় ট্রল।
জীবনে শত শত দুশ্চিন্তার মধ্যে যখনই আমরা বন্ধুদের কাছে আসি, এই ‘কমফোর্ট জোনে’ ঢুকি; নিমেষে সব চাপ দূর হয়ে যায়। মনে হয়, পৃথিবীর সব ঝামেলা পাশে রেখে একদম অন্য এক সুখী পৃথিবীতে নেমে এলাম!
এবার বন্ধুদের সেই চেনা গ্রুপেই আসতে চলেছে বদল! বন্ধুদের চেনা দুনিয়াকে রিডিফাইন (নতুন করে সংজ্ঞায়িত) করতে আসছে একদম নতুন আর ক্রেজি এক ‘অরা’!
কী হতে যাচ্ছে? কবে হতে যাচ্ছে? আর কেনই-বা হতে যাচ্ছে? সবকিছু জানা যাবে শিগগিরই। নাকি তোমরা আগেই ধারণা করে ফেলবে? চেষ্টা করতে পারো। নিজেদের গ্রুপে আলোচনা শুরু করে দাও আজই...