
শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির অধীন ২০২৩-২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গাণিতিক বিজ্ঞান, জীবন–সম্পর্কিত বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আইসিটিসহ ১১টি বিষয়ে গবেষণা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে মৌলিক ও ফলিত গবেষণাকে গুরুত্ব দেওয়া হবে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন যাঁরা শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদেরও এ সুযোগ থাকছে। আবেদনকারীকে প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ধারণা (প্রোজেক্ট কনসেপ্ট নোট) জমা দিতে হবে। মানসম্পন্ন দেশি-বিদেশি জার্নালে প্রকাশনা এবং গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৩। বিস্তারিত জানা যাবে এই লিংকে।