আরেকটি ট্রাইব্যুনাল গঠন

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে তিন সদস্যবিশিষ্ট নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।দ্বিতীয় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে প্রথম ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরকে।এ ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম।আজ বৃহস্পতিবার এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে প্রথম ট্রাইব্যুনাল পুনর্গঠন করে ফজলে কবীরের স্থলাভিষিক্ত করা হয়েছে হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হককে।