লালপুর উপজেলায় মোট ১১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২৬টি পদের বিপরীতে ১৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ১০টি। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোয় একজন সহকারী সার্জন ও একজন চিকিৎসা সহকারীর পদ থাকলেও লালপুর, ঈশ্বরদী, চংধুপইল, অর্জুনপুর-বরমহাটি ও শিবপুর স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। এ ছাড়া আড়বাব ও কদিমচিলান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন ও চিকিৎসা সহকারীর দুটি পদই শূন্য। ওয়ালিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। আর বিলমাড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে সাদেকুল ইসলাম চিকিৎসা কর্মকর্তা হিসেবে নিযুক্ত থাকলেও তিনি ছয় সাত মাস ধরে কর্মস্থলে আসেন না।