১৩ মার্চ ২০০৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত হন শিবিরের নেতা শরীফুজ্জামান নোমানী। ৩১ মার্চ ২০০৯, ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন রাজিব। ১ ফেব্রুয়ারি ২০১০, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের বলি হন মেধাবী ছাত্র আবু বকর। ৮ ফেব্রুয়ারি ২০১০, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছাত্রলীগের কর্মী ফারুক। ১১ ফেব্রুয়ারি ২০১০, চট্টগ্রামের ষোলশহরে খুন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন। ২৯ মার্চ ২০১০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুণ অর রশীদের গলাকাটা লাশ উদ্ধার। ১৬ এপ্রিল ২০১০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ছুরিকাঘাতে আহত, পরদিন মারা যান। ১৫ আগস্ট ২০১০, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হন নাসিম, পরে মারা যান।