এবিসি রেডিওতে আজ রাত নয়টার খবরের পর শোনা যাবে ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এতে অংশ নেবেন শিল্পী বগী, সুমন, বুনো, সাহেদ, পান্থ, লুবনা, মেরাজ, ওয়ার্দা, দস্তগীর, জীবন ও আইভান। এই শিল্পীরা ১ আগস্ট ১৯৭১ সালে নিউইয়র্কের মেডিসন স্কয়ারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত ঐতিহাসিক দ্য কনসার্ট ফর বাংলাদেশ-এর কালজয়ী কিছু গান করবেন। শিল্পীদের সঙ্গে গল্পকথায় যোগ দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী।