প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শনে যাবেন। আজ শনিবার বুয়েটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী বুয়েটের পলাশীর ক্যাম্পাসে নবনির্মিত ‘তড়িত্ ও কম্পিউটার কৌশল ভবন’ উদ্বোধন করবেন এবং বর্তমান সরকারের আমলে নেওয়া বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন।