জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে মিছিল করেছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি শুরু হয়। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার মোড় ঘুরে দুপুর ১২টার দিকে আবারও শাহবাগে ফিরে আসে। মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য এর সামনে ও পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।