এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajer_khabor@prothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করছি। আমি পাবলিক রিলেশন বা জনসংযোগ পেশায় ক্যারিয়ার বা কর্মজীবন গড়তে চাই। আমাদের দেশে এই পেশার ভবিষ্যৎ কেমন? জনসংযোগের জন্য কি আলাদা কোনো পড়াশোনা অথবা শর্ট কোর্স বা ডিপ্লোমা আছে? এ পেশায় ভালো করার মূলমন্ত্র কী?হাসান মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়পরামর্শ: দেশে এখন জনসংযোগ পেশায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে যাঁদের পাবলিক রিলেশন, জার্নালিজম অথবা কমিউনিকেশন প্রভৃতি বিষয়ে একাডেমিক ডিগ্রি রয়েছে, তাঁরা স্বাভাবিকভাবেই এ পেশায় প্রাধান্য পাবেন। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে যাঁদের কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে (যেমন-ইন্টার্নশিপ, পার্টটাইম জব বা খণ্ডকালীন চাকরি ইত্যাদি) তাঁরাও এই পেশায় ক্যারিয়ার গড়তে পারেন। বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া ও সাংবাদিকতা ইত্যাদি নামে এ বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করছে। এ ছাড়া প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে। অধিকন্তু কোনো সংবাদপত্রে ইন্টার্নশিপ, সাংবাদিকতা এবং এমনকি কন্ট্রিবিউটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।তবে শিক্ষাগত যোগ্যতা যা-ই হোক না কেন, এ পেশায় ভালো করতে আপনাকে একাধারে দক্ষ, সৃজনশীল, উদ্যোগী, সুবিবেচক, বহির্মুূখী ও আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা, অন্যের মনস্তত্ত্ব বোঝা ও অন্যকে প্রভাবিত করার যোগ্যতা, টিম সদস্য হিসেবে কাজ করার সামর্থ্য ও নতুন ধারণা দেওয়ার দূরদর্শিদতা—এগুলো জনসংযোগ পেশায় সফলতার মূলমন্ত্র।মনজুরুল হক খানউপদেষ্টা, ক্যারিয়ার পরামর্শদান কেন্দ্র, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি