ডিএসই ভবনে আগুন-আতঙ্ক

রাজধানীর মতিঝিলে ডিএসইর মূল ভবনের সাত তলায় ইন্টারনেট সংযোগের কেবেল কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ভবনে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনে অবস্থানকারী কর্মচারী-কর্মকর্তা ও বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন।ডিএসইর কর্মচারী চন্দন ও লিফটের দায়িত্বরত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, তাঁরা হঠাত্ কেবেল আগুন লাগতে দেখেন। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় মেঝে থেকে একটি দেশলাইয়ের বাক্স ও একটি টি-শার্ট উদ্ধার করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রমনা জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল হালিম জানান, ইন্টারনেটের কেবেল আগুন লেগেছিল। সেটা নেভানো হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।