ঢিলেঢালাভাবেই আজ সোমবার দুপুর ১২টায় শেষ হলো ধর্মভিত্তিক ১১টি রাজনৈতিক দলের ডাকা ৩০ ঘণ্টার হরতাল। আজ হরতালের দ্বিতীয় দিনে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।সকাল থেকেই রাজধানীর রাস্তায় বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলা শুরু করে। ছিল পুলিশ ও র্যাবের টহলও।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মভিত্তিক ১১টি দল গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয়। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হরতালে সমর্থন দেয়।