পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় যোগ দিতে এসে পায়ের নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। আজ বৃহস্পতিবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিবছরই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর দ্বীপে মকরসংক্রান্তি উপলক্ষে সাগর মেলা বসে। এ মেলা উপলক্ষে লাখ লাখ মানুষ এখানে স্নান করতে আসেন। আজ সকালে ছিল সেই পুণ্যস্নান। ভোর থেকেই লাখো মানুষ স্নানের জন্য সাগর পাড়ে জড়ো হয়। এ সময় সাগরতীরে যাওয়ার জন্য জেটি থেকে বার্জে ওঠার সময় ভিড়ের মধ্যে পায়ের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে।আজ সকালে অবশ্য কুম্ভমেলা উপলক্ষে হরিদ্বার, এলাহাবাদ ও বারানসিতে লাখ লাখ মানুষও পুণ্যস্নান করেন।