পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

পাবনায় আজ মঙ্গলবার ভোররাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনিসুর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার ভাড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।র‌্যাবের দাবি, নিহত আনিসুর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা।র‌্যাব-১২ জানায়, সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে—এমন খবর পেয়ে র‌্যাবের সদস্যরা আজ ভোররাত চারটার দিকে সদর উপজেলার ভাড়ারা গ্রামে অভিযান চালান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে আনিসুর রহমান নিহত হন।র‌্যাবের পাবনা ক্যাম্পের উপপরিচালক ক্যাপ্টেন নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।