শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার সেমিনার কক্ষে প্রথমা প্রকাশনের সপ্তাহব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ বুধবার। বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন কথাশিল্পী সেলিনা হোসেন ও সৈয়দ মনজুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে নবীন-প্রবীণ লেখক-পাঠক উপস্থিত থাকবেন।২০০৯ সালে যাত্রা শুরু করার পর প্রথমা প্রকাশনের এটাই প্রথম একক বইমেলা। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ শতাংশ কমিশনে বিক্রি হবে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে শতকরা ৫০ থেকে ৭০ ভাগ কমিশনে। বইমেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার বন্ধ। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।