বিরোধী দলের বক্তব্য সিরিয়াসলি না নিতে আহ্বান

রাজনীতিবিদরা বিরোধীদের সমালোচনা করতে গিয়ে অনেক সময় অনেক কথাই বলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার দলের ধানমন্ডির কার্যালয়ে পদ্মা সেতু নিয়ে বিএনপির সমালোচনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদরা অনেক সময় অনেক কথাই বলেন। সবকিছু যদি আপনারা সিরিয়াসলি নেন তাহলে তো দেশ থাকবে না। কিছু কিছু কথাকে আপনাদের জোকস হিসেবে নিতে হবে।’