ব্যারি ব্রেভারম্যান আসছেন

হলিউডের প্রখ্যাত চিত্রগ্রাহক ব্যারি ব্রেভারম্যান চান ক্যামেরার ভাষাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে। পাঠশালার আমন্ত্রণে ১৩ মার্চ ২০ দিনের জন্য তিনি ঢাকায় আসছেন। এ সময় হাতেকলমে চলচ্চিত্র নির্মাণ আর চিত্রগ্রহণের পেশাদারি প্রশিক্ষণ দেবেন তিনি। আগ্রহীদের যোগাযোগের ঠিকানা: ১৬ শুক্রাবাদ, পান্থপথ পশ্চিম, ঢাকা। ফোন: ৯১৩৬৮৯৫, ০১৯২৭১২২১৪০। বিজ্ঞপ্তি।