মতিঝিলে র‌্যাবের গুলিতে তিন ছিনতাইকারী আহত

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে গতকাল শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে তিন যুবক আহত হয়েছে। আহতরা হলেন—ইসমাঈল হোসেন (৩৫), ফারুক হোসেন (৪৪) ও মামুন (২৮)। র‌্যাব জানিয়েছে, গুলিবিদ্ধ তিন যুবকই ছিনতাইকারী।র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল আইডিয়াল স্কুলের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের গুলিবর্ষণ করা হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গুলিতে এই তিন যুবক আহত হন। আহত ইসমাঈলের বাঁ-হাঁটু, ফারুকের ডান পা ও মামুনের বাঁ-পায়ে গুলি লেগেছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।