মাদারগঞ্জে এক যুবককে জবাই করে হত্যা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঠাণ্ডু মিয়া (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঝাড়কাটা নিশ্চিন্তপুর গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে।মাদারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাণ্ডু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।