জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ উত্থাপন শেষ করেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ এই বিচার চলছে। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম ২৪ মে পর্যন্ত স্থগিত করেছেন ট্রাইব্যুনাল। ওই দিন আসামি পক্ষ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে।