রাজধানীতে আবারও ২৫ বছরের পুরোনো ট্রাক চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এখন থেকে আগের মতোই রাত ১১টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ট্রাকগুলো চলাচল করতে পারবে।আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে বাস-ট্রাক মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। পরে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা জানান।বৈঠকে সড়ক ও রেলপথ বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান লং ভেহিকেল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ডাকা আগামী ২ আগস্টের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।