লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর ১২টার দিকে লাকসামের কাছে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। আখাউড়া জংশনের উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টি এ চৌধুরী রেল লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গেছে।