বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে পৃথক তিনটি মামলায় আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টে হাজির হয়ে শওকত মাহমুদ আগাম জামিনের আবেদন করলে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।এর আগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে বটতলার উকিল বলে মন্তব্য করায় গত ২৪ মার্চ আওয়ামী লীগের নেতা আবদুর রব ঢাকায় দুটি ও ২৫ মার্চ খুলনায় ছাত্রলীগের নেতা অজিত বর্মণ বিশ্বাস শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।