‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। সমাপনী দিনে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিশুসংগঠন স্বপ্ন মিছিল এ উৎসবের আয়োজন করে।গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম ও কবি সরোজ দেব।