মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে জনসম্মুখে নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অনলাইনে আয়কর দাখিল উদ্বোধনকালে তিনি এ হিসাব উপস্থাপন করেন।অর্থমন্ত্রীর দেওয়া বিবরণ অনুসারে তিনি স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকার সম্পত্তির মালিক। তিন লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকা আয়ের বিপরীতে ২০১০-১১ অর্থবছরে ১৯ হাজার ১৩০ টাকা আয়কর দিয়েছেন তিনি। ইউএনবি