হালুম ও টুকটুকি আসবে শিশু একাডেমীতে

এখন সারা দেশে উদ্যাপন করা হচ্ছে ‘শিশু অধিকার সপ্তাহ ২০১১’। তারই অংশ হিসেবে আজ শিশুদের সঙ্গে সময় কাটাবে সিসিমপুর সিরিজের জনপ্রিয় চরিত্র হালুম ও টুকটুকি। আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে হালুম ও টুকটুকির দেখা পাবে শিশুরা। আর শিশুদের জন্য আয়োজনটি করেছে বাংলাদেশ শিশু একাডেমী ও ইএলসিডি।