ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ১৯ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর হাইস্কুল প্রাঙ্গণে আমরা যা চাই নাটক মঞ্চস্থ হয়েছে। স্কুলগামী কন্যা ও প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন অসুবিধা, শিশুদের আনন্দময় শিক্ষাব্যবস্থা, শিশুজরিপ ও একমুখী শিক্ষাব্যবস্থা সম্পর্কে সচেতন করতে সংগঠনটি এ নাটকের আয়োজন করে। নাটকে প্রিয়াংকা গাইন, এস এম রেজান হোসেন, দীপন বৈদ্য, তন্ময় মণ্ডল, প্রণব রঞ্জন বালা, জ্যোতির্ময় বালা, তিথি ভক্ত, আকাশ কর্মকার, তাসমিয়া জামান, জীবানন্দ ঠাকুর ও সালমা আক্তার অভিনয় করেন।