
সে তিন রকমের হয়
ভেতরে, বাইরে ও অভ্যন্তরে
এ-ঘর ও-ঘর সে-ঘরেও রয়
কেউ ঘরহীন বসবাস করে।
যে বলে আসতে পারি ঘরে
সে যাচ্ছে দূরে কোথাও!
কারও ঘর ঘরের ভেতরে
তবু যারা ঘর বাঁধতে যাও;
এসবই ঘরের ধারণা
রাজপ্রাসাদকে দেখেছি গাছতলায়!
ঘর নিয়ে বাড়াবাড়ি করো না
ঘর ভেঙে যায়।