১৯২০ সালে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি। তারপর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে সেটি অগ্রসর হয়েছে। ভারতের জাতীয় সংবাদপত্রগুলোয় মিরাট ষড়যন্ত্র মামলাসংক্রান্ত প্রকাশিত সংবাদই কমিউনিস্ট পার্টির অস্তিত্বকে প্রথম দেশবাসীর সামনে তুলে ধরে। চল্লিশের দশকে সারা দেশে শুরু হয় যুক্তিহীন ভ্রাতৃঘাতী দাঙ্গা। বিভক্ত হয় উপমহাদেশ। এর আগে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি ছিল যথেষ্ট শক্তিশালী। পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে এ বইয়ে অনুপুঙ্খভাবে।

পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি: গোড়ার কথা ১৯৪৭-১৯৬৭
গৌতম রায়
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২৩
দাম: ৬৫০ টাকা।