অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

একুশের বিশেষ আয়োজন

শীতের মৌসুম যাচ্ছে

শীতের মৌসুম যাচ্ছে, ঘরে-প্রান্তরে ব্যাপক শীত ছড়িয়ে পড়ছে
এমনকি আমাদের কথাবার্তা-গল্পের মধ্যেও বহু শীত জড়িয়ে যাচ্ছে

শহরে শীত শীত বলে হাঁক দিয়ে যাচ্ছে ফেরিওয়ালা
পয়সা থাকলে কনকনে কিছু শীত কিনে জমিয়ে রাখতাম

আগামী গ্রীষ্মে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ঘামতে ঘামতে
যখন তুমি পুড়তে পুড়তে, গায়ের পোশাক ছুড়তে ছুড়তে ধরো গেলে
শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাস্তায় আমি শীত ছড়িয়ে রাখব

সেই শীতই কিনে জমিয়ে রাখতে চাই এই শীতে
এটা তোমার জন্যেও ভালো হতো, কোনোরকম সংকেত যদি দিতে বা দাও
আমি শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাস্তা হয়েই থাকব
আমার বুকের মধ্যে জমে থাকবে কনকনে শীত, প্লিজ, হাই হিল পোরো না!

তবে বর্তে যাব একদিন তুমি খালি পায়ে হাঁটলে