ঝুলে থাকে জল, থাকে বর্ষাতি

নামফলকের খুব পাশে, ঘাসে ঘাসে ঢেকে থাকা দেহ

কেহ তাতে ছিটাবে না জল, অতল সমুদ্র তার নিবে না খবর

কবর ভিজবে তবু হায় কাদায় গড়াবে প্রিয় পানি

জানি আষাঢ়ের। জানি, কোনো ভাই, নাই হয়ে গেলে এই জুনে

খুনে ও ক্ষমায় একাকার; কার চিহ্নের মতো ঝুলবে তার

বর্ষার বর্ষাতি রোজ ঘরে, কবরে ঝুলবে রে আষাঢ়।