নক্ষত্রে হারিয়ে যায়

গোধূলি শেষে ক্লান্ত পাখির ডানাগুলো

শক্তি ফিরে পায়। ঘুমহীন রাত পেরিয়ে

ভোরের কাঁচা রোদে করে রৌদ্রস্নান।

প্রাতরাশ, প্রার্থনা শেষে করে কোলাকুলি।

আনন্দে বৃক্ষের ডালে করে ছুটাছুটি।

মুক্ত ডানা মেলে হারিয়ে যায় আকাশে।

দূরে বহুদূরে নক্ষত্রের খুব কাছাকাছি।