ঘুমবাড়ি

সিকিটাকে তুলে দিলে আধুলিতে, বড় করে 

বরাভয় দহলিজে মুখ বাড়ায়

আলটপকা টপকাতে।

শীর্ষদেশে চাপাচাপি চুপিচুপি গোল করে

যেন এক শীতল নদীর অন্তস্রোত বয়ে যায়

ভৈরব-মেঘনা হয়ে চাঁদপুর-গোয়ালন্দে।

লাঙলবন্দের একস্নানে

চমকিত পাথর-কেয়ারি।

ভেঙে ভেঙে উত্তাপ রাতের দোচালা ঘরের

স্বর্ণময়ী খড়টাকে ভালোবেসে ছড়িয়েছে

অবনীপ্রান্তের ঘুমবাড়ি।