বহুরৈখিক এ স্বপ্ন বিফল বিপন্ন
নিদারুণ হাওয়ার পড়ন্ত বেলায়।
কোথাও নেই সবুজ সংকেত...অরণ্য
জ্বলছে বৈশাখী ঝড়ে প্রবন্ধ-প্রণয়।
এক আশ্চর্য পৃথিবী, ধূসর মলিন!
সড়কে শকুন নাচে ইতর মুদ্রায়।
সকুরুণ তরুণীর তাড়িত যৌবন—
আজ শ্বাপদসংকুল, ঘন কুয়াশায়।
এ দুঃসহ প্রপঞ্চের সময়...এখন—
অলৌকিক দৃশ্যে চাঁদ আর অগণন
মুখে ফাঁপা গণতন্ত্র ধূসর মেরুন—
কাঁকড়ার জলে কেউ ঢেলেছে আগুন।
তবু গার্হস্থ্য-অঘ্রাণ আসে এ সন্ধ্যার
নিরালম্ব মানচিত্রে হঠাৎ আবার...