আজ অবিরাম বৃষ্টির বীণায় ঝুমঝুম রাগে
আকাশ গাইছে ‘একাত্তর হাজার দুইশ’-একুশ’
মেঘের মিলনে যতবার আকাশে জ্বলেছে বিদ্যুৎ
ততবার নয়নদিঘিতে, সাত শ তিরিশটা রাজহাঁস
আশ্লেষ-আলিঙ্গনের বৈধব্য নিয়ে ডুবে গেছে
ডুবে যাওয়া দিঘির প্রতিটি জলকম্পনে
ধ্বনিত হয়েছে, বকুল বকুল!