শেষ রাতে একটু একটু ডাকে পাখি

যেহেতু নৈঃশব্দ্যই শেষ কথা নয়

আমার ভেতরও তো প্রতিরাতে

এক একজন রবীন্দ্রনাথ

আত্মহত্যা করে—

সব চলে যাওয়ার

শব্দ তো পাওয়া যায় না

শ্বাসের ভেতর

টের পাওয়া যায় লাশ!

শেষ রাতের পাখি তাকে

গানে ধুয়ে রাখে...

শেষ রাতে একটু একটু ডাকে পাখি

যেহেতু নৈঃশব্দ্যই শেষ কথা নয়

আমার ভেতরও তো প্রতিরাতে

এক একজন রবীন্দ্রনাথ

আত্মহত্যা করে—

সব চলে যাওয়ার

শব্দ তো পাওয়া যায় না

শ্বাসের ভেতর

টের পাওয়া যায় লাশ!

শেষ রাতের পাখি তাকে

গানে ধুয়ে রাখে...