কথা ও নীরবতার মাঝখানে ছোট নদী
প্রবাহিত হয়। আমাদের স্বপ্নগ্রস্ত মাথার ভেতর
ফোঁটা ফোঁটা পানি পড়ে বিরতিহীন,
তার সাথে দীর্ঘ হাসিমুখ আলাপের পর
হাসি লেগে থাকে অনিবার সেলফোনে,ভালোবাসার গোড়ায় পানি দেয় জংধরা আশা!
আয়নার মায়া আমাদের জীবিত রাখে
এলাচের গন্ধ ভালোবেসে আমরা বাঁচি
মলভারাতুর নর্দমার পাশে!
পাথরের আয়নার সামনে বসে থাকি নিঃশব্দ
সকালে প্রবেশপথ খুঁজে ফিরি উপবনের ধাঁধায়
মধ্যরাতে পাথরদর্পণের সামনে
বসে থাকার সময় একটা ষড়ভুজ গড়িয়ে
গড়িয়ে আসে আমার ভাবাতুর নৈঃশব্দ্যের কাছে!