শরীর

এই শরীর আমার, আমাকে শোনে না তা-ও মোটে

পাখিদের কণ্ঠে গায় আকস্মিক হননের গান

তোমার হাতে খায় এই শরীর বিষমাখা পান

পারাপার ভেঙে পড়ে, বাঁকা জল ভীষণ দাপুটে

তোমার চোখের দিকে চেয়ে বেঁচে থাকা বদলে যায়

এই শরীর, সবটা অবসাদ একা বয়ে চলে

রাত্রিখাতা মেলে রাখে কুর্চিগন্ধি মায়াবী জঙ্গলে

পাতাঝরা দেখে দেখে খুলে দেয় বুকের সেলাই

শরীর নিজস্ব তবু, ভাঁজে ভাঁজে নদীর কোরাস

জলের শিরায় জল, জললীন তরল আগুন

পর্ণকুটিরে ঘুমাই জ্যোৎস্নামাখা খাই, ধুলা-নুন 

পাখির বিরহ বুকে, গায়ে গায়ে রক্ত উপবাস

শরীর তোমার অনুগত, চায় স্পর্শকোলাহল

অন্ধকারে গলে পড়ে চাঁদভেজা–নাভির কমল