গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

সাদাছড়ি এবং মানুষবিষয়ক

চক্ষুষ্মানদের গল্পটা যেভাবে বুনন হয়েছিল
সেভাবে একবিন্দুও এগোয়নি।
অনাদিকাল প্রতিক্ষায় থেকে
নত হয়নি কিছুই।
তারপরও ছুটে চলছে সবাই
উত্তর থেকে দক্ষিণ মেরুতে।

মানুষকে নিয়ে অঙ্ক করতে গেলেই
সমাধানগুলো জটিল হয়ে আসে।
পৃথিবীতে প্রায় সবই তো পারে মানুষ এবং করেও।

চারপাশে এত হাস্যধ্বনি,
কোলাহল,
অহংকারের তুমুল স্রোত।
তবুও ভেসে ভেসে আসে আর্তনাদ
হাতের সাদাছড়িটা খুঁজে পাচ্ছে না বলে।