গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

স্নেহলতা

আমি সেই ইন্দ্রনীল রাত

আমাকে দেখো

আমি সেই ভাবনাপ্রপাত

আমাকে দেখো

দেখো মেঘ, দেখো মাঠ, দেখো ঘরবাড়ি,

গ্যালাক্সি থেকে উঠে আসা বিচ্ছুরিত কসমিক রে

আমাকে দেখো

প্রজন্ম থেকে প্রজন্ম বেয়ে

উঠে আসা ঘূর্ণি মেঘের দল

আমাকে দেখো

আমি আলো দিচ্ছি, আলো

মেঘের গুপ্ত ঢেউ, গাছের পাতায়

আমার শেষ চুম্বন আমি

দিয়ে যেতে চাই এই সবুজাভ পাতায় পাতায়

আমার কবরে আমি রেখে যেতে চাই

বেলি ফুলের গহিন মঞ্জরি,

দোলনচাপার মুগ্ধ ঝাউবন

পাতায় পাতায় স্নেহলতা, ফুল

শিশিরে শব্দের অনুরাগ।