শূন্যমুখ,—
ছিপি খোলা বোতল:
রূপচাঁদা, তির, সুরেশ...
ছিলেই তো বেশ:
টইটম্বুর, চকচকা...
এখন ভসকানো ফাঁকা!
দরজায় হয়েছ জড়ো:
ভাঙা, ফাটা, প্লাস্টিক...
বলো, কেজি কত টাকা?
রূপটুকু হারালে চাঁদ,
তিরহীন হলে ধনুক,
সু-শূন্য হয়ে গেলে রেশ...
সবকিছুই
ভাঙারি হয়ে যায়,
কাকা...