অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

ব্যক্তিগত

অজস্র ফোয়ারা ফুল হয়ে ছড়িয়ে পড়ছে—
আলো ভয় দেখাচ্ছে বারুদ ও বোমের মতো—
নয়নতারার লোভে পড়ছে যৌনতরু—
ভেড়ার পালের মতো ছুটে পালাচ্ছে প্রাণ-বণিক—
মিথ্যে ও মবের জাদুবলে ফেঁসে যাচ্ছে
রাজহাঁস, জলাশয় আর জলকীট—

আর, আত্মবন্দী এক মানুষ, সুতো কাটছে, নিজের চরকায়—

মায়ার আধার হয়ে প্রতিবিম্বে যে ছিল—সে-ই রটিয়ে দিল—
অর্থ কিংবা জ্ঞানকাণ্ডে আমার কোনো বৃহস্পতি নেই।