গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

আবাদ চাই

রক্তপিপাসা তুচ্ছ করে আমার হয়ে যাও, যুবক
বিনিময়ে তুমি পাবে একটি জঠর ও দুটি স্তনবৃন্ত
যদি চাও আরও পাবে
সুউচ্চ টাওয়ারের ছায়ায় হেঁটে যাওয়া একটি স্বাধীন সভ্যতা
সেখানে বাতাসে ধুলো নয়, তোমার জন্য থাকবে উষ্ণ বিশ্বাসের ঘ্রাণ
মাটির বুকে চিতিয়ে থাকা নিশ্চয়তার সূর্য
রাত্রি হলে নক্ষত্রেরা মাথা নত করে শুনবে মানুষের পুনর্জন্মের ভাষা
লোকে জানবে—কেবল দেহ নয়, তুমি বহন করেছ সমগ্র ভবিষ্যৎ।